জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে: তথ্যমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-06T14:04:50+06:00
2026-08-06T16:29:55+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে: তথ্যমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ২:০৪ পিএম | ৬ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। ভবিষ্যতে যেন আর কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে লক্ষ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও দেশকে বারবার সংকটের মুখোমুখি হতে হয়েছে। এ কারণে এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন, যাতে ভবিষ্যতে রাষ্ট্রের গণতান্ত্রিক ধারাবাহিকতা বাধাগ্রস্ত না হয়।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফায় তুলে ধরা হয়েছে এবং সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থান জানিয়েছে, তার সঙ্গে তিনি একমত।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখকের লেখা ও আলোকচিত্র সংকলিত হয়েছে। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের প্রকাশনা ও তথ্যচিত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত