দর্শনার্থীদের জন্য খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-06T10:08:02+06:00
2026-08-06T10:08:02+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
দর্শনার্থীদের জন্য খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:০৮ এএম | ৬ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
দর্শনার্থীদের জন্য খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জাদুঘরটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনে প্রতিষ্ঠা করা হয়েছে। এর লক্ষ্য হলো গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

দর্শনার্থীদের সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে। নির্ধারিত লিংকে প্রবেশ করে আগে থেকেই স্লট বুকিং করতে হবে। কোনো দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের খালি সময় নির্বাচন করতে হবে। অনুমোদিত সময়েই জাদুঘরে প্রবেশ করা যাবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় এড়ানো এবং নিরাপদ ও সুশৃঙ্খলভাবে দর্শনার্থীদের প্রবেশ নিশ্চিত করতেই অনলাইন সময়ভিত্তিক টিকিট ব্যবস্থা চালু করা হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত