সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-05T20:49:59+06:00
2026-08-05T20:49:59+06:00
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সন্দ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম 
চট্টগ্রামের সন্দ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। অন্যদিকে একই দিন বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]