খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-03T12:16:10+06:00
2026-08-03T12:16:10+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম 
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে চাল বিতরণ শুরু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী বছরে ৬ মাস-আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল পর্যন্ত-প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল পাবেন। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ উপকারভোগী এর আওতায় রয়েছেন।

বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি কমানো, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির উন্নয়নও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

এ ছাড়া সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি চলছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং সংগ্রহ কার্যক্রমও অব্যাহত আছে।

গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন (ধানকে চালে রূপান্তর করে হিসাব করা হয়েছে)।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলো আরও কার্যকর ও সম্প্রসারণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]