কুমিল্লায় কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’, আনিক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

অপরাধ

2026-09-28T08:10:56+06:00
2026-09-28T08:10:56+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
কুমিল্লায় কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’, আনিক গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ এএম 
সংগৃহীত ছবি
কুমিল্লা নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখল ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধে ‘রতন গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের জড়িত থাকার অভিযোগ উঠেছে। গ্রুপটির প্রধান ইমরান হোসেন রতনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, কিশোর গ্যাং ও মারামারিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। তিনি আত্মগোপনে থাকলেও গত শনিবার রাতে গ্রুপটির কথিত সেকেন্ড ইন কমান্ড আনিসুর রহমান ওরফে আনিককে (১৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়, ঈদগাহ, ফৌজদারি মোড় ও আদালত এলাকায় ‘রতন গ্রুপের’ তৎপরতা বেশি। স্থানীয় সূত্রের দাবি, ‘রতন গ্রুপ’সহ নগরীতে বর্তমানে অন্তত ১৫টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্রুপে নবম-দশম শ্রেণির শিক্ষার্থী, টোকাই ও দিনমজুর পরিবারের কিশোরদের যুক্ত করার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ বছর বয়সী ইমরান হোসেন রতন কুমিল্লা নগরীর ছোটরা এলাকার মফিজাবাদ কলোনির আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে ফেসবুক ও মেসেঞ্জারে ‘রতন গ্রুপ’ নামে কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। গ্রুপটিতে ছাত্র, টোকাই ও দিনমজুরসহ প্রায় ৪০ জন সক্রিয় সদস্য রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি।

অভিযোগ রয়েছে, গ্রুপটির সদস্যরা ধর্মসাগর এলাকা, ঈদগাহ, ফৌজদারি মোড় ও আদালত এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং ভাড়ায় জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের সঙ্গে জড়িত। পাশাপাশি মাদক বিক্রি ও সেবনের সঙ্গেও গ্রুপটির সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংবিরোধী তৎপরতা জোরদার করে পুলিশ। কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় একাধিকবার অভিযান চালানো হয়। এ সময় রতন আত্মগোপনে গিয়ে তার কথিত ভাগিনা আনিককে গ্রুপটির দায়িত্ব দিয়ে যান বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, রতনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক, কিশোর গ্যাং ও মারামারিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। এর আগে তাকে একাধিকবার গ্রেপ্তারও করা হয়েছিল।

গত শনিবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমান ওরফে আনিককে আটক করে পুলিশ। তার বিরুদ্ধেও হত্যা ও কিশোর গ্যাং-সংক্রান্ত মামলা রয়েছে। আনিকও নগরীর ছোটরা এলাকার মফিজাবাদ কলোনির বাসিন্দা।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, জেলাজুড়ে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান চলছে। ইতোমধ্যে দুই দফায় ৮৭৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াডের’ সক্রিয় চার সদস্যও রয়েছেন।

তিনি বলেন, কুমিল্লা মহানগরসহ প্রতিটি থানার যেসব এলাকায় উঠতি বয়সী তরুণদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব এলাকায় অভিযান নিয়মিত চলবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]