দাম বাড়ল ১২ কেজি এলপি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

2026-08-02T18:21:38+06:00
2026-08-02T18:21:38+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
দাম বাড়ল ১২ কেজি এলপি গ্যাসের
নিজস্ব প্রতিবেদক
⏲ ৬:২১ পিএম | ২ আগস্ট, ২০২৬ | রোববার
প্রতীকী ছবি
আগস্ট মাসের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৫২৮ টাকা। ভোক্তাপর্যায়ে সিলিন্ডার গ্যাসের নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

আজ রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ দর ঘোষণা করে।

এতে বলা হয়, ভোক্তাপর্যায়ে সিলিন্ডার গ্যাসের নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, আগস্ট ২০২৬ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
 
ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল এক হাজার ৫২৮ টাকা।

নতুন ঘোষিত এ দাম পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

জ/বা


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত