রাজনীতি

2026-08-02T12:28:59+06:00
2026-08-02T12:28:59+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
রাজনীতি
দেশে আসুন, জনগণই আপনাকে স্বাগত জানাবে: গোলাম পরওয়ার
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:২৮ পিএম 
রাজধানীর মহাখালীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, সংবিধান সংস্কার এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন।

শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে কলেরা হাসপাতালের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে জনগণই তার বিষয়ে সিদ্ধান্ত দেবে। একই সঙ্গে তিনি সরকারের উদ্দেশে বলেন, আদালত থেকে ফ্যাসিবাদের দোসরদের জামিন দেওয়া এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে ঘিরে কোনো বিতর্কের সুযোগ সৃষ্টি হলে জনগণ তা মেনে নেবে না।

গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ দেশের মানুষ ভুলে যায়নি। এ প্রসঙ্গে তিনি বিএনপির কিছু বক্তব্যেরও সমালোচনা করেন এবং দাবি করেন, জুলাইয়ের আন্দোলনের গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ৮৪টি সংস্কার বাস্তবায়ন ও সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা উচিত। অন্যথায় রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক আরও জটিল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশ শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের হয়ে তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা মহাখালী সড়কে যানজটের সৃষ্টি হয়।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]