জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) এর হিলি সিপি বিওপি কর্তৃক ভারতীয় অবৈধ শাড়ি, কম্বল ও প্রসাধনীর মালামাল জব্দ করা হয়েছে। আজ ২৮ অক্টোবর বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য জানায় বিজিবি।
গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার হিলি সিপি বিওপির একটি চোরাচালান বিরোধী অভিযানিক দল ভারত থেকে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচার হয়ে আসা ভারতীয় শাড়ি ৬টি, ভারতীয় কম্বল (৪ কেজি)১টি, ভারতীয় ট্রেসমি শ্যাম্পু (১লিঃ)১টি, ভারতীয় ক্যাশ কিং শ্যাম্পু (১লিঃ)৩টি, ভারতীয় সানসিল্ক শ্যাম্পু (১লিঃ)১টি, ভারতীয় ফিয়ামা সাওয়ার জেল (৮৯৫ এমএল)১টি, ভারতীয় ক্লিন এন্ড ক্লিয়ার ফেসওয়াস (২৪০ এমএল) ১টি, ভারতীয় ক্লিন এন্ড ক্লিয়ার (১৫০ এমএল)১টি, ভারতীয় পন্ডস ফেসওয়াস (৫০ গ্রাম) ৩৬টি, ভারতীয় ব্রোপ্লাস সাবান (১২৫ গ্রাম) ১৬টি এবং ভারতীয় ডাবর রেড পেস্ট (১৫০ গ্রাম) ১১টি জব্দ করে। যার সর্বমোট সিজার মুল্য ৫৯,৯০০/-টাকা।