নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

2026-08-01T20:46:34+06:00
2026-08-01T20:46:34+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
অন্যান্য
চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ কথিত সংখ্যালঘু আন্দোলনের নেত্রীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৪৬ পিএম 
ফাইল ছবি
একজন হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে ব্যক্তিগত চিকিৎসার কথা বলে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেওয়ার পর সেই অর্থ ফেরত না দিয়ে উল্টো অপপ্রচার ও বিয়ের জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে এক নারী হিন্দু সংগঠক সুস্মিতা করের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, সংশ্লিষ্ট নারী নিজেকে ছাত্রনেত্রী ও একটি সামাজিক সংগঠনের প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বন্যাদুর্গত ও দরিদ্র হিন্দুদের সহায়তা বা হিন্দুদের অধিকার আন্দোলনের নামে অর্থ সংগ্রহ করে আসছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, মানবিক কারণে তিনি বিভিন্ন অংশে চিকিৎসার জন্য ২ লাখ ২০ হাজার টাকা ধার দেন। পরে টাকা ফেরত চাইলে সংশ্লিষ্ট নারী তা পরিশোধ না করে উল্টো তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেন এবং বিয়ের জন্য নানা ধরনের চাপ ও টাকা ফেরত না দেওয়ার কৌশল হিসেবে আত্মহত্যার হুমকি দিচ্ছেন।

তিনি জানান, প্রয়োজনে তিনি ধার দেওয়া বিষয়ে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে প্রস্তুত।

এ বিষয়ে অভিযুক্ত সুস্মিতা করের নিকট জানতে চাইলে তিনি জানান, তিনি সাঁতার জানেন না, নদীতে যাওয়ার প্রশ্ন আসে না। এছাড়া একাধিক মিথ্যার আশ্রয় নেন, এবং তথ্য প্রমান ও ভিডিও ফুটেজ সামনে আসলে পরবর্তীতে উনি তা আংশিক স্বীকার করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী পল্টন দাস জানান, সুস্মিতা কর বিভিন্ন হিন্দু অসহায় ব্যক্তিবর্গের নাম করে আমার কাছ থেকে প্রায়ই টাকা নিতেন এবং কিছু কিছু সহযোগিতা নেয়ার জন্য সুস্মিতা কর ইমোশনাল এবং আত্মহত্যা জনিত স্পর্শকাতরতার কথা উল্লেখ করতেন, আমি তাকে বিশ্বাস করে ঐ সব সহযোগিতা নিঃস্বার্থভাবে করেছি।

কিন্তু সুস্মিতা কর এজমা ও অন্যান্য শারীরিক সমস্যার কথা আমাকে জানালে তার সুস্থতার জন্য সরল বিশ্বাসে আমার ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিক হিসাব পরিচালনাধীন ব্যাংকে গিয়ে এবং ফেরার পথে ধর্মীয় অঙ্গীকার ও রীতি রেওয়াজ অনুসরণ করে সুস্মিতা কর ২ লাখ ২০ হাজার টাকা ধার বা হওলাত নিয়েছে। সেটা আমাকে ফেরত দিতে হবে। প্রয়োজনে আমি সেটা আদায়ের জন্য আদালতের আশ্রয় গ্রহণ করব।

তবে সুস্মিতা করের সাথে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সে বিবাহিত, তার তিনটি সন্তান রয়েছে। এছাড়া সুস্মিতা কর স্বঘোষিত শারীরিকভাবে আনফিট। এবং সে বিয়ের কোন স্টেজে নেই। টাকা ফেরত না দেওয়ার জন্য বিয়ের বিষয়টা তার কৌশল।

সংখ্যালঘু অধিকার আন্দোলনের আরো কিছু ছাত্রদের সাথে আলাপকালে তথ্য পাওয়া যায় সুস্মিতা করের সাথে বর্তমানে কোন ছাত্র সদস্য নেই এবং তিনি নিজেও শিক্ষার্থী না। প্রতারণা এবং হিন্দু সংগঠনের আত্মমর্যাদা রক্ষায় বিষয়টি নিয়ে তদন্তের দাবি করেন সংশ্লিষ্টরা।


জ/বা




  বিষয়:   অন্যান্য  প্রতারণা  সংখ্যালঘু আন্দোলন 



Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]