ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-29T20:40:29+06:00
2026-09-29T20:40:29+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
অন্যান্য
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৪০ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার এক চিঠিতে মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন-ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ঢাকা দক্ষিণ সিটি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলিম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মুহাম্মদ ওমর ফারুক।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর গত ২২ আগস্ট নির্বাচন কমিশন ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে।

এরপর ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৮ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করতে পারবেন। নির্বাচন কমিশন ৬ অক্টোবর আপিলগুলো নিষ্পত্তি করবে।

এ ছাড়া প্রার্থীরা ৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত