আন্তর্জাতিক

2026-08-01T20:24:00+06:00
2026-08-01T20:24:00+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে তুষারধসে বিশ্বখ্যাত পর্বতারোহীসহ নিহত ১০
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম 
সংগৃহীত ছবি
বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের ব্রড পিকে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন বিশ্বখ্যাত পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ সেনা নির্মল পুরজা। ১ আগস্ট পর্বত এভারেস্ট ও ট্রেকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান এলিট এক্সপেডিশনস এক বিবৃতিতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে এলিট এক্সপেডিশনস জানিয়েছে, বৃহস্পতিবারের তুষারধসে পুরজার মৃত্যুর খবরটি তারা গভীর দুঃখ ও অশেষ হৃদয়বিদারকতার সঙ্গে নিশ্চিত করছে। 

এতে আরো বলা হয়েছে, অভিযাত্রী দলের বাকি নয়জন সদস্যও মারা গেছেন।

২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে রেকর্ড গড়েন তিনি। প্রাণ হারানো বিশ্বখ্যাত এই পর্বতারোহী নেপালি বংশোদ্ভূত ছিলেন।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় দুপুর নাগাদ আন্তর্জাতিক এই পর্বতারোহী দলটি তুষারধসের কবলে পড়ে। নির্মল পুরজার নেতৃত্বে থাকা এই ১০ জনের অভিযাত্রী দলের কেউই বেঁচে নেই বলে তাঁর কম্পানি নিশ্চিত করেছে। এই দলে ৬ জন নেপালি এবং বাকিরা পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র ও চীনের নাগরিক ছিলেন।

এর আগে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন, ১০ সদস্যের অভিযাত্রী দলের মধ্যে থাকা তিন পর্বতারোহী—মার্কিন ম্যালোরি গাইস, ওমানের নাধিরা আহমেদ আবদুল্লাহ আল হারথি এবং নেপালের পুর বাহাদুর গুরুংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২১ সালে তাঁর এই অবিশ্বাস্য কীর্তি নিয়ে নির্মিত নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি ‘১৪টি চূড়া : কোনো কিছুই অসম্ভব নয়’ বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলেছিল।

বৃহস্পতিবার কারাকোরাম পর্বতমালার ৮ হাজার ৪৭ মিটার (২৬,৪০০ ফুট) উঁচু চূড়ায় এই তুষারধসের ঘটনা ঘটে। ৪৩ বছর বয়সী এই ব্রিটিশ-নেপালি পর্বতারোহী পূর্বে ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষ বাহিনী 'গোর্খা' রেজিমেন্টের সদস্য ছিলেন।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই বীর পর্বতারোহী এবং পুরো দলের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তাঁদের সাহসিকতার ইতিহাস চিরকাল অনুপ্রেরণা জোগাবে।

জ/বা




  বিষয়:   আন্তর্জাতিক  পাকিস্তান  তুষারধস  নিহত  পর্বতারোহী 



Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]