নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-29T20:15:02+06:00
2026-07-29T20:15:02+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন প্রবাসী ফরহাদুল ইসলাম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মেরকুটা গ্রামের দীর্ঘদিনের বেহাল ও ক্ষতিগ্রস্ত একটি রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র গ্রামের কৃতি সন্তান ফরহাদুল ইসলাম। বুধবার দিনব্যাপী স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ইটের খোয়া, বালি ও সিমেন্টের মিশ্রণ ব্যবহার করে রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় খানাখন্দ ভরাটের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এতে রাস্তাটি চলাচলের উপযোগী হয়ে ওঠায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে রাস্তাটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বড় বড় গর্তের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য পরিবহনকারী যানবাহন এবং সাধারণ যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। দ্রুত সংস্কারের দাবি থাকলেও তা বাস্তবায়িত না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছিল।

এমন পরিস্থিতিতে গ্রামের মানুষের কষ্টের কথা বিবেচনা করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদুল ইসলাম। তাঁর উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় একদিনেই রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির দুরবস্থার কারণে চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রবাসী ফরহাদুল ইসলামের এ মানবিক উদ্যোগে তারা আনন্দিত ও কৃতজ্ঞ। তারা বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ অন্যদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এ বিষয়ে ফরহাদুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি এই গ্রামের সন্তান। গ্রামের মানুষের দুর্ভোগ দেখে চুপ থাকতে পারিনি। নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করব। এলাকাবাসী রাস্তাটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]