সরকারের আশ্বাসে প্রত্যাহার হলো দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-29T10:15:09+06:00
2026-07-29T14:56:48+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সরকারের আশ্বাসে প্রত্যাহার হলো দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:১৫ এএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ২:৫৬ পিএম
সরকারের আশ্বাসে প্রত্যাহার হলো দেশব্যাপী অ্যাম্বুলেন্স ধর্মঘট
সরকারের পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে অ্যাম্বুলেন্স মালিকদের যুক্তিসঙ্গত দাবিগুলো সমাধানের আশ্বাস পাওয়ার পর দেশব্যাপী ঘোষিত অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতের পর ন্যাম ভবনের অভ্যর্থনা কক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদসহ সংগঠনের নেতারা।


বৈঠক শেষে জানানো হয়, অ্যাম্বুলেন্সের বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে নির্ধারিত পার্কিং সুবিধা, হাইকোর্টের রায় অনুযায়ী লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ মালিকদের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এসব দাবি নিষ্পত্তির বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। জনদুর্ভোগ এড়ানো এবং সেবাখাত সচল রাখতে তাৎক্ষণিকভাবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, দেশের মানুষের স্বার্থ এবং জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের আশ্বাসের প্রতি আস্থা রেখে বুধবারের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

তিনি সারা দেশের প্রায় সাড়ে সাত হাজার অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিককে অবিলম্বে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান, যাতে কোনো রোগী বা মৃত ব্যক্তির স্বজনরা ভোগান্তিতে না পড়েন। একই সঙ্গে নির্ধারিত এক মাসের মধ্যে অ্যাম্বুলেন্স খাতের উত্থাপিত ন্যায্য দাবিগুলোর স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]