নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-29T09:22:36+06:00
2026-07-29T09:22:36+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
পাঁচ দফা দাবিতে আজ থেকে সারা দেশে বেসরকারি অ্যাম্বুল্যান্স ধর্মঘট
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:২২ এএম 
পূর্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বাদল মাদবর যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানান এবং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর (সরদার) বলেন, বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স চলবে না। দীর্ঘদিন ধরে সংগঠনটি তাদের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও তিনি জানান।

সংগঠনটির পাঁচ দফা দাবি হলো-

* অ্যাম্বুল্যান্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন।
* দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা।
* হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুল্যান্সের কাছ থেকে টোল আদায় বন্ধ করে টোল-ফ্রি সুবিধা বাস্তবায়ন।
* লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুল্যান্সের ওপর সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ।
* রোগী পরিবহনকারী অ্যাম্বুল্যান্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

জ/উ






Loading...
Loading...
জাতীয়'র আরো খব
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]