নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-29T08:59:01+06:00
2026-07-29T12:17:48+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
মিরপুরে দেয়াল ধস: আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৫৯ এএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১২:১৭ পিএম
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি চিকিৎসার জন্য বাইরে থেকে ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার ব্যয়ও সরকার বহন করবে বলে জানান তিনি।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত বাকি ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]