নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-28T16:23:24+06:00
2026-07-28T17:57:08+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৫:৫৭ পিএম
জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে আয়োজিত এ বৈঠকে কমিটির সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি সভাপতিত্ব করেন। আজ মঙ্গলবার (২৮ জুলাই) পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। এরপর সদস্যদের পারস্পরিক পরিচিতি এবং প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য এমপি মো. শহিদুল ইসলাম, এমপি মো. হাসান রাজীব প্রধান, এমপি জহরত আদিব চৌধুরী, এমপি মাহমুদা হাবীবা, এমপি মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং এমপি মো. আবুল হাসনাত অংশ নেন।


আলোচনায় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বর্তমান বিশ্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের ভূমিকা এবং কৌশলগত গুরুত্ব পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বৃদ্ধি এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন সদস্যরা।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]