ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-28T12:12:31+06:00
2026-07-28T12:12:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১২ পিএম 
ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে গেলেন চিফ হুইপ নূরুল ইসলাম
ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য সফর শেষে আগামী ৪ আগস্ট দেশে ফিরবেন চিফ হুইপ নূরুল ইসলাম।

মো. নূরুল ইসলাম (মনি) বরগুনা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য। রাষ্ট্রপতির আদেশে গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জ/শা






  বিষয়:   চিফ হুইপ  নূরুল ইসলাম  যুক্তরাজ্যে সফর 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]