নিউজ ডেস্ক

অপরাধ

2026-07-25T00:44:04+06:00
2026-07-25T11:44:44+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অপরাধ
মিরপুরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১২:৪৪ এএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১১:৪৪ এএম
রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে। এ ছাড়া বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।





Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]