২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-07-23T14:59:13+06:00
2026-07-23T14:59:13+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
শিক্ষা
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
নিউজ ডেস্ক
⏲ ২:৫৯ পিএম | ২৩ জুলাই, ২০২৬ | বৃহস্পতিবার
২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর সুবিধাজনক সময়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়া হবে।

এর আগে, বন্যাজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত