ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরার জোর দাবি জানিয়েছেন তিনি। সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

2026-10-05T15:35:35+06:00
2026-10-05T15:35:35+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
শিক্ষা
ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৫ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরার জোর দাবি জানিয়েছেন তিনি। সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস-এর বিরুদ্ধে ছাত্রদলের একটি সশস্ত্র শোডাউনের প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় হামলাকারীরা। রড, পাইপ ও চাপাতি নিয়ে চালানো এই হামলায় অন্তত ১০ জন সাংবাদিক ও শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া, গলা চেপে শ্বাসরোধের চেষ্টা এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে বলে অভিযোগ রয়েছে।

এই সহিংস ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে চরম প্রশ্ন উঠেছে। রাবির প্রক্টর নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার করে জানিয়েছেন, পুলিশও ভয়ে পালিয়ে গেছে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার পূর্বের ঘটনাও স্মরণ করিয়ে দেন ডাকসু ভিপি। তিনি জানান, গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের ঢাবি শাখা হামলা চালালেও দীর্ঘ পাঁচ মাসেও সেই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। উল্টো অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাওয়ার অভিযোগ তোলেন তিনি।

সংবাদমাধ্যমের স্বাধীন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ডাকসু ভিপি। তিনি ক্যাম্পাসে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করা, প্রতিটি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও আইনি ব্যবস্থা নেয়া এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে সহিংসতা রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করবে।


জ/রা


  বিষয়:   ছাত্রদল  ডাকসু  ভিপি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত