ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-23T11:52:46+06:00
2026-07-23T11:52:46+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:৫২ এএম 
ম্যানিলায় বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ বৃহস্পতিবার বৈঠকের সাইডলাইনে তাদের এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বর্তমানে ম্যানিলায় অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আসিয়ান আঞ্চলিক ফোরাম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে নিরাপত্তা, কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]