রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজ ডেস্ক

অপরাধ

2026-07-22T10:12:34+06:00
2026-07-22T10:12:34+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অপরাধ
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
নিউজ ডেস্ক
⏲ ১০:১২ এএম | ২২ জুলাই, ২০২৬ | বুধবার
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
Advertisement
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাজারীবাগ পার্ক সংলগ্ন শাহ আলম গলির মন্দিরের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন হাজারীবাগের ভাগলপুর লেনের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। তিনি পেশায় নির্দিষ্ট কোনো কাজের সাথে যুক্ত ছিলেন না। কিছুদিন ধরে এক পরিবহনে হেলপার হিসেবে কাজ করছিলেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক জানান, কাজ শেষে রিকশা গ্যারেজে রাখার উদ্দেশে যাওয়ার সময় শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরী সেবা নম্বর '৯৯৯' এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠাতে নির্দেশ দেয়। 

নিহতের ভাই জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পাই। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে হত্যা করল, সে বিষয়ে আমরা এখনো কিছু বুঝতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক চিকিৎসকের বরাতে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত