রাজাপুরে সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-18T17:12:18+06:00
2026-07-18T17:12:18+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাজাপুরে সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ১
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:১২ পিএম 
রাজাপুরে সেনা সদস্যের বাড়িতে ডাকাতি, আহত ১
ঝালকাঠির রাজাপুরে আবারও অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে বাড়ির মালিক মো. শাহ আলম চুন্নু মোল্লা গুরুতর আহত হন। তিনি উপজেলার গালুয়া ইউনিয়নের দক্ষিণ চাড়াখালী গুদিঘাটা এলাকার মৃত সেকেন্দার আলী মোল্লার ছেলে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শাহ আলম চুন্নু মোল্লা তার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন। রাত ৩টার দিকে একদল ডাকাত বাড়ির সামনের কেচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের প্রধান দরজা ভেঙে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় ডাকাতরা শাহ আলম চুন্নু মোল্লাকে মারধর করে এবং পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর প্রায় আধাঘণ্টা ধরে বাড়িতে তাণ্ডব চালিয়ে ৮৭ হাজার টাকা নগদ অর্থ, ৯ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]