বিদায়ী সার্ক মহাসচিবের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান শেহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-17T13:35:27+06:00
2026-07-17T14:04:16+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
বিদায়ী সার্ক মহাসচিবের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান শেহবাজ শরিফের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম  আপডেট: ১৭.০৭.২০২৬ ২:০৪ পিএম
বিদায়ী সার্ক মহাসচিবের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান শেহবাজ শরিফের
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আরও কার্যকর ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত বুধবার (১৫ জুলাই) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তাগিদ জানান।

বৈঠকে শেহবাজ শরিফ সার্ক মহাসচিব হিসেবে রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের দায়িত্বশীল নেতৃত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। একই সঙ্গে সার্ক সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং জনগণের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে সংস্থাটিকে নতুন উদ্যমে সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বিদায়ী মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি দক্ষিণ এশিয়ার বিপুল জনসংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে সার্ককে কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।

ইসহাক দার বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে সার্ক সনদের মূলনীতি অনুসরণ করে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণে পাকিস্তান সার্কের লক্ষ্য বাস্তবায়নে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার তার দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তানের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব ও বিদায়ী সার্ক মহাসচিবের এসব বৈঠক দীর্ঘদিন স্থবির থাকা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে।





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]