নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-17T05:25:41+06:00
2026-07-17T05:25:41+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
ধানমন্ডি লেকে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, সরানো হলো অবৈধ স্থাপনা
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:২৫ এএম 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংস্থাটি। অভিযানে পার্কের ভেতর ও বাইরের ইজারা-বহির্ভূত অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালিত এ অভিযানে ধানমন্ডি লেক এলাকার অবৈধ দখলমুক্ত করে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের যৌথ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান বলেন, জনস্বার্থ এবং পার্কের সৌন্দর্য সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]