রাজ্যসভা থেকে পদত্যাগ করেই বিজেপি নেতার বাড়িতে কোয়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-16T17:55:24+06:00
2026-07-16T17:55:24+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
রাজ্যসভা থেকে পদত্যাগ করেই বিজেপি নেতার বাড়িতে কোয়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম 
রাজ্যসভা থেকে পদত্যাগ করেই বিজেপি নেতার বাড়িতে কোয়েল
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েক মাস ধরে চলা জল্পনাই অবশেষে হলো। রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গতকাল বুধবার বিকেল পর্যন্তও রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেসের সাংসদ তালিকায় তার নাম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে নাম দেখা যায়নি। 

দীর্ঘদিন দেশের বাইরে থাকায় পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছেন বলে জানিয়েছে ভারতীয়  গণমাধ্যম। সাংসদ পদ ছাড়ার পরপরই দিল্লির মতিলাল নেহরু রোডে ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে কোয়েলকে দেখা গেছে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে যাচ্ছেন।

কোয়েলের রাজ্যসভার শূন্য আসনটির ভবিষ্যৎ নিয়ে নানা সমীকরণ সামনে আসছে। ধারণা করা হচ্ছে, তৃণমূল থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর, বিজেপি কোয়েলকে শূন্য আসনেই পুনরায় প্রার্থী করতে পারে। এর আগে রাজনৈতিক পটপরিবর্তনে উপ-নির্বাচনের মাধ্যমে শূন্য আসন পূরণের নজির রয়েছে।

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় অভিনেত্রী বলেছিলেন, ‘অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম তা নয়। এটা একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা। এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি, কেননা আমার নাম মনোনীত হয়েছে। এবং এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসতে পেরেছি।’

মেয়ের রাজনীতিতে আসা ও রাজ্যসভায় যাওয়ার পর অভিনেতা ও বাবা রঞ্জিত মল্লিক বলেছিলেন, ‘কোয়েল বড় হয়েছে। বুঝদার মেয়ে। ওঁকে আলাদা করে বলার কিছু নেই। খুবই বুদ্ধি নিয়ে কাজ করে। এক্ষেত্রেও তেমনই করবে। বাবা হিসাবে যা যা বলার সেটুকু বলেছি। সৎ পথে থেকে ভাল কাজ করুক, এটুকুই চাওয়া।’

তৃণমূলের বর্তমান পরিস্থিতির মাঝে কোয়েল কি শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরবে, নাকি রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখবেন, তা এখন দেখার অপেক্ষা। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]