বিরলে ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-15T19:28:21+06:00
2026-07-15T19:28:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বিরলে ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালিত
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম 
বিরলে ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালিত
বিরলে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ০৩ গুণ বেতন ও ভাতা বৃদ্ধি ও শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের লক্ষ্যে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল' (ইডি) কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন।

আন্দোলনরত কর্মচারীরা গত ৬ জুলাই থেকে এই কর্মসূচি শুরু করেছেন যা অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা। বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন রেজি নং-বি ২০৩১, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারাদেশে এ আন্দোলন চলমান রয়েছে। 

বুধবার দুপুরে বিরল উপজেলা ডাকঘর হতে ব্যানার নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধর্মঘট চলমান রেখেছে আন্দোলনকারীরা, এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারী মোঃ এরফান আলী, মোঃ দেলোয়ার হোসেন, সেলিম রেজা, আঃ কুদ্দুস, ডালিম আলী, ইয়াসিন আলী, সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীগণ উপস্থিত ছিলেন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]