বন্যাকবলিত কৃষকদের সহায়তার আশ্বাস কৃষিমন্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি

জাতীয়

2026-07-11T15:47:15+06:00
2026-07-11T15:47:15+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বন্যাকবলিত কৃষকদের সহায়তার আশ্বাস কৃষিমন্ত্রীর
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৪৭ পিএম 
বন্যাকবলিত কৃষকদের সহায়তার আশ্বাস কৃষিমন্ত্রীর
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রণয়ন শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের সঠিক তথ্য সংগ্রহে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর সরকারি নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, কৃষকদের উৎপাদন কার্যক্রম সচল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি কর্মসূচির বাস্তবায়ন নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রয়েছে। তাই এ ধরনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ এলাকায় খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার আনিসুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

জ/দি






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]