প্রধানমন্ত্রীর কার্যক্রমে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জনমত জরিপ

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-08T12:44:38+06:00
2026-07-08T12:44:38+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যক্রমে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জনমত জরিপ
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৪৪ পিএম 
প্রধানমন্ত্রীর কার্যক্রমে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জনমত জরিপ
সরকার গঠনের চার মাস পূর্তিতে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে দেশের ৭৫.৩ শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রাম।

প্রতিষ্ঠানটির প্রকাশিত জরিপ অনুযায়ী, ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার ও মোবাইল ফোনের মাধ্যমে তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত সংগ্রহ করা হয়। এতে ৭৫.৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মসম্পাদনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। বিপরীতে ১৭.৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭.২ শতাংশ কোনো মতামত দেননি।

জরিপে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গঠিত বর্তমান সরকার নির্বাচন ও গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে কাজ করছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের মতো বিভিন্ন সংস্কার উদ্যোগ রয়েছে।

আঞ্চলিক বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রংপুর বিভাগে, যেখানে সমর্থনের হার ৮৩.১ শতাংশ। অন্যদিকে ঢাকায় এ হার ৭০.৪ শতাংশ। তবে জরিপ পরিচালনাকারীরা উল্লেখ করেছেন, রংপুর বিভাগে নমুনার (স্যাম্পল) সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ফলাফলে কিছুটা তারতম্য থাকতে পারে।


জরিপে আরও দেখা গেছে, শহরাঞ্চলে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার ৭০.১ শতাংশ, আর গ্রামাঞ্চলে তা ৭৮.৫ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে সব বয়সী উত্তরদাতার মধ্যে সমর্থনের হার প্রায় একই থাকলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে তা তুলনামূলক কম, ৭০.৯ শতাংশ।

ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়; প্রতিষ্ঠানটির নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা মাঠপর্যায়ে এটি পরিচালনা করেছেন। মোট সাক্ষাৎকারের ৭০ শতাংশ নেওয়া হয়েছে সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনে। মুখোমুখি সাক্ষাৎকারে অনুমোদনের হার ছিল ৭৫.৮ শতাংশ এবং ফোন সাক্ষাৎকারে ৭৪.১ শতাংশ। গবেষকদের মতে, এ পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য নয়।

প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনমিতিক মানদণ্ড অনুসরণ করে তথ্য বিশ্লেষণ করা হয়েছে এবং জরিপটির জাতীয় পর্যায়ের ত্রুটির সীমা (মার্জিন অব এরর) ±২.১ থেকে ২.৪ শতাংশ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]