নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

ফরিদপুর প্রতিনিধি

অপরাধ

2026-07-05T19:32:41+06:00
2026-07-05T19:32:41+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম 
নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় একাধিক বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গতকাল শনিবার (৪ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ডাঙ্গী ইউনিয়নের জালাল খান ও ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ছাড়া সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় বলে স্থানীয়রা জানান।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]