নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-05T13:49:53+06:00
2026-07-05T13:49:53+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম 
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও জুলাই সনদের আলোকে সরকার কাজ করে যাচ্ছে। শনিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথা বিভিন্ন বক্তব্যে তুলে ধরেছেন। সেই লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে বলে সরকার আশা করছে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]