নিউজ ডেস্ক

আইন-আদালত

2026-07-05T15:19:17+06:00
2026-07-05T15:19:17+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আইন-আদালত
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:১৯ পিএম 
জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য ও পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার রাতে শাহবাগ থানায় এ জিডি দায়ের করা হয়।

রবিবার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন অভিযোগটি দায়ের করেন। জিডিটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আশরাফ আলীকে। বিষয়টি সাইবার সংশ্লিষ্ট হওয়ায় প্রয়োজন অনুযায়ী সাইবার ইউনিটে পাঠানো হতে পারে বলেও জানান তিনি।

জিডিতে উল্লেখ করা অন্যদের মধ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।

অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করা হয়েছে। এসব বক্তব্য ও পোস্ট যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগে উল্লেখিত পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত তদন্তের অংশ হিসেবে পর্যালোচনা করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ






Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]