রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-04T15:44:45+06:00
2026-07-04T15:44:45+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৪৪ পিএম 
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে তিন মাদক সেবিকে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সুত্র জানায়,এদিন রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে সড়কের ওপর কয়েকজন মাদকসেবি নেশা করে পথচারীদের বিদ্রূপ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেশা গ্রস্থ্য অবস্থায় গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মেদ(২৯),কালীগ্রাম বড়িয়াপাড়া (তেলিপুকুর) গ্রামের জুলহকের ছেলে রানা আহম্মেদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩) কে হাতে নাতে ধরা হয়। এরপর তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে ১০০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়েছে।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]