বোদায় ট্রাক্টরের ধাক্কায় আট বছরের শিশু নিহত

পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-02T17:04:05+06:00
2026-07-02T17:04:05+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বোদায় ট্রাক্টরের ধাক্কায় আট বছরের শিশু নিহত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম 
বোদায় ট্রাক্টরের ধাক্কায় আট বছরের শিশু নিহত
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামের একজন শিশু নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১ জুলাই) রাত ৮ টায় জেলার ময়দানদীঘি হাইওয়ে থানার সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।  এসময় মটর সাইকেলে থাকা তার বাবা ও মা আহত হয়েছে।                                                                                                                                                                                   
নিহত খুশি রানী বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্র এর কন্যা ও প্রথম শ্রেণীর স্কুল শিক্ষার্থী। নিহত শিশুটির পিতা কুকিল চন্দ্র জানান, পঞ্চগড় থেকে বাড়ীর উদ্দেশ্যে মটর সাইকেল যোগে ময়দানদিঘী পৌছালে পেছন থেকে একটি ট্রাক্টর অকস্মাৎ ধাক্কা দেয়। 

এসময় আমার কন্যা ট্রাক্টরের নিচে পড়ে যায়। এবং তার উপর দিয়ে ট্রাক্টর চলে গেলে তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এসময় কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে পুলিশ ট্রাক্টরটি হেফাজতে নিয়েছে। মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। 





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]