শিক্ষাক্রমে সংস্কৃতি, ক্রীড়া ও দক্ষতা বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-30T09:56:37+06:00
2026-06-30T09:56:37+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
শিক্ষাক্রমে সংস্কৃতি, ক্রীড়া ও দক্ষতা বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৫৬ এএম 
শিক্ষাক্রমে সংস্কৃতি, ক্রীড়া ও দক্ষতা বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা হবে।

সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ জাতীয় প্রদর্শনীর আয়োজন করা হয়।

মাহদী আমিন বলেন, শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী, সরকার সেই ক্ষেত্রে তাদের দক্ষতা ও যোগ্যতা বিকাশে সহযোগিতা করতে চায়। পাশাপাশি কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরির মানসিকতা, মানবিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, দেশের সব জেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]