গজারিয়ায় হাসপাতালের ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-30T12:28:30+06:00
2026-06-30T12:28:30+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গজারিয়ায় হাসপাতালের ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:২৮ পিএম 
গজারিয়ায় হাসপাতালের ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

হাসপাতাল সূত্র জানায়, গভীর রাতে ডাস্টবিন সংলগ্ন এলাকা থেকে কান্নার শব্দ শুনতে পান এক নারী কর্মচারী। পরে বিষয়টি দায়িত্বরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান বলেন, উদ্ধার করার পরপরই নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া ও পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে যান। নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনাটির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]