ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-25T16:31:09+06:00
2026-06-25T16:31:09+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা
নিউজ ডেস্ক
⏲ ৪:৩১ পিএম | ২৫ জুন, ২০২৬ | বৃহস্পতিবার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৬০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, দু’টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান,নয়টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, চারটি ট্রাক, ১৯টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, দু’টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৯৭টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ১৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৫ টি বাস, তিনটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি, ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ২৭টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ১৬৯টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, চারটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৮টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত