আশুরা ঘিরে ৪ স্তরের নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-23T12:27:46+06:00
2026-06-23T12:27:46+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আশুরা ঘিরে ৪ স্তরের নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:২৭ পিএম 
আশুরা ঘিরে ৪ স্তরের নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি, পটকা, বিস্ফোরক ও দাহ্য পদার্থ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা থাকবে। এসব নির্দেশনা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে এবং মিছিলের প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো হবে।


তিনি আরও বলেন, সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কিছু ব্যক্তি নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে-এমন আশঙ্কা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের পরিকল্পনা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]