নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-21T21:22:27+06:00
2026-06-21T21:22:27+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:২২ পিএম 
মালয়েশিয়ায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয়ভাবে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান তিনি।

স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনের এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]