কুমিল্লায় পানিতে ঢাকা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-22T10:33:39+06:00
2026-06-22T10:33:39+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কুমিল্লায় পানিতে ঢাকা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৩৩ এএম 
কুমিল্লায় পানিতে ঢাকা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লা নগরীতে বৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি ড্রেনে পড়ে স্মৃতি নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে নগরীর ছোটরা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর নগরীতে ভারী বৃষ্টিপাত হলে বিভিন্ন সড়কে পানি জমে যায়। রাতের দিকে মা-মেয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পানিতে ঢেকে থাকা সড়কের পাশে থাকা ড্রেনে শিশুটি পড়ে যায়।


স্থানীয়রা জানান, স্রোতের টানে শিশুটি ড্রেনের ভেতরে তলিয়ে গেলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ২০ মিনিট চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ নেমে এসেছে। স্থানীয়রা জলাবদ্ধতা ও খোলা ড্রেনের বিষয়ে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]