কক্সবাজার প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-22T11:29:47+06:00
2026-06-22T11:29:47+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ আটক দম্পতি, তদন্তে পুলিশ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:২৯ এএম 
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার সময় এক স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট রোগী হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের এআরটি সেন্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা আয়েশা আক্তার ও জাগির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হাসপাতাল এলাকায় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে। এ সময় সারিবদ্ধভাবে রাখা কয়েকটি নীল প্যাকেট থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ইয়াবাগুলো গণনা করে জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, হাসপাতালের এক রোগী জোবায়ের ওরফে ফরিদের কাছে এসব ইয়াবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাসপাতাল থেকে সরে যান।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি সিএনজিযোগে ইয়াবার চালান হাসপাতালে আনা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। টানা বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করে। পরে সদর হাসপাতালের সামনে পৌঁছালে সংশ্লিষ্টদের আটক করা হয়।

তিনি আরও বলেন, হাসপাতালকে ব্যবহার করে কোনো সংঘবদ্ধ মাদকচক্র সক্রিয় রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জ/দি






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]