ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-21T16:21:58+06:00
2026-06-21T16:21:58+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:২১ পিএম 
ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত আবদুস সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আবদুস সাদেক ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। হকি খেলোয়াড় হিসেবে তার সাফল্য, জাতীয় দলের নেতৃত্ব, কোচ হিসেবে অবদান এবং ক্রীড়া সংগঠক হিসেবে দূরদর্শী ভূমিকা দেশের ক্রীড়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে আবদুস সাদেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের ক্রীড়া উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক বিকাশে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।


মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও ক্রীড়াঙ্গনের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রসঙ্গত, আবদুস সাদেকের ছোট ভাই ব্যবসায়ী নেতা আহমেদ আকবর সোবহান এবং বড় ছেলে ইশতিয়াক সাদেক দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত রয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]