ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-21T11:51:30+06:00
2026-06-21T11:51:30+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১১:৫১ এএম 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (২১ জুন) সকালে পৌর শহরের দেবগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও শার্ট। মরদেহে পচন ধরেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস কুদ্দুস বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে, কোনো চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জ/দি






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]