সুনীল অর্থনীতি বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-20T19:17:32+06:00
2026-06-20T19:17:32+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সুনীল অর্থনীতি বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:১৭ পিএম 
সুনীল অর্থনীতি বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
সমুদ্রসম্পদ সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামুদ্রিক সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। শনিবার (২০ জুন) বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক বাস্তবতায় সমুদ্র শুধু ভৌগোলিক সীমারেখা নয়; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, পরিবেশ এবং কৌশলগত সক্ষমতার গুরুত্বপূর্ণ ভিত্তি। এ কারণে হাইড্রোগ্রাফি ও সমুদ্র-সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনার গুরুত্ব দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, নিরাপদ নৌপথ নিশ্চিত করা, সমুদ্রতলের সঠিক মানচিত্র প্রণয়ন এবং উপকূলীয় অঞ্চলের উন্নয়নে হাইড্রোগ্রাফিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে দুর্ঘটনা কমানো, বন্দর ব্যবস্থাপনা উন্নত করা এবং সামুদ্রিক অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে।


প্রধানমন্ত্রী জানান, সরকার হাইড্রোগ্রাফিক কার্যক্রমের আধুনিকায়ন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, জিওস্পেশাল ডাটা ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সুনীল অর্থনীতি ভবিষ্যতের বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]