নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-20T19:09:25+06:00
2026-06-20T19:09:25+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী কোথায় সফরে যাবেন, সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:০৯ পিএম 
বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন, সে সিদ্ধান্ত বাংলাদেশ নিজেই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

শনিবার (২০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব বিষয়। কোন দেশ সফরের উপযুক্ত হবে, তা বাংলাদেশ সরকারই নির্ধারণ করবে।


তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়মিত কূটনৈতিক কার্যক্রমেরই অংশ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফরে আসিয়ানভুক্ত সদস্যপদসহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে ইতিবাচক ফল পাওয়া যাবে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]