নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-20T16:55:45+06:00
2026-06-20T17:14:06+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : জাতিসংঘে বাংলাদেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৫:১৪ পিএম
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন-এমন মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই নিহিত। প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত বিভিন্ন চাপে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য টেকসই নয়, একইসঙ্গে রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে আগ্রহী। তাই তাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান, যাতে দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]