রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ।
গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীতে নিজ বাসার কাছে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর পলাশের স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ইমাম হোসেন ও ফেরদৌস নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
জ/উ