খালের দখল নিয়ে শ্যামনগরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৯

সাতক্ষীরা প্রতিনিধি

অপরাধ

2026-06-06T16:36:39+06:00
2026-06-06T16:36:39+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
খালের দখল নিয়ে শ্যামনগরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৯
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৩৬ পিএম 
খালের দখল নিয়ে শ্যামনগরে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৯
সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন আজহারুল ইসলাম, আশরাফ হোসেন, কবির হোসেন, আব্দুল্লাহ মামুন সাদ, আরাফাত হোসেন, আক্তার হোসেন, নাজমা খাতুন, মোমিন মোড়ল ও লায়লা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সংক্রান্তির খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।

জামায়াত নেতা শাহিন হোসেন দাবি করেন, খালটির ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে মাছ চাষ অব্যাহত রাখা হয়েছিল। স্থানীয় লোকজন মাছ ধরতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম অভিযোগ করেন, তিনি নতুন করে ইজারার আবেদন করেছিলেন এবং খালে অবমুক্ত করা মাছ রক্ষার চেষ্টা করছিলেন। এ সময় প্রতিপক্ষের হামলায় তাদের পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারাও হামলার অভিযোগ তুলে প্রতিপক্ষকে দায়ী করেছেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সরকারি খালকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]