রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর, কমতে পারে তাপমাত্রা

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-06T15:19:09+06:00
2026-06-06T15:19:09+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর, কমতে পারে তাপমাত্রা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:১৯ পিএম 
রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর, কমতে পারে তাপমাত্রা
দেশের বিভিন্ন অঞ্চলে তাপদাহের মধ্যেই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দেখা মিললেও রাজধানী ঢাকায় এখনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা নগরবাসীর জন্য স্বস্তি বয়ে আনতে পারে।

শনিবার (৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবুও তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি দেশের কোনো কোনো এলাকায় ভারি বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]