রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-06T15:10:12+06:00
2026-06-06T15:10:12+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদণ্ড
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:১০ পিএম 
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদণ্ড
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ফিরোজ হোসেন (৩০) নামে এক মাদকসেবি যুবককে ৫মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ইয়াসমিন এই কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শলগাছী গ্রামের মনতাজ প্রামানিকের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, এদিন দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা এলাকায় মাদক কারবারীরা আড্ডা বসিয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিরোজ হোসনেকে মাদক সেবনরত অবস্থায় হাতনাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৫মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, দন্ডিত ফিরোজ হোসেনকে সাথে সাথে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]